দৌলতপুরে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্যেক্তা হিসেবে যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার : মনের মতো সাজাও ব্যবসা, মেধা মনন দিয়ে, হার নেই তোমার, আগাও যদি নতুন ধরণ নিয়ে ! এই প্রতিপাদ্য কে ধারণ করে নগরীর পাবলা শের-ই বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ক্ষুদে শিক্ষার্থীরা সোমবার (২০ মে) সকালে বিদ্যালয় চত্বরে উদ্যেক্তা হিসেবে যাত্রা শুরু করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারহানা ইয়াসমিনের তত্বাবধানে ও সহকারি শিক্ষিকা রিনা আক্তারের পরিচালনায় ক্ষুদে শিক্ষার্থীরা এই আয়োজন করে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯ম শ্রেনীর জীবন ও জীবিকা পাঠ্যে বইয়ে উদ্যেক্তা হিসেবে যাত্রা অধ্যায়ের শিক্ষার্থীদের শ্রেনী পাঠের কার্যক্রমের অংশ হিসেবে তারা ফুসকা হাউজ, হ্যাপি স্টোর, স্বপ্নের দোকান, আশার আলো নামের বিভিন্ন স্টল দেওয়ার মধ্য দিয়ে উদ্যেক্তা হিসেবে আত্মপ্রকাশ করে। শিক্ষার্থীরা তাদের সংগৃহীত অর্থ দিয়ে দলীয় ভাবে খাবারের দোকান, কসমেটিকস, ষ্টেশনারী, জুস, পায়েস, ফুসকা, সরবত, হস্তশিল্প, কুটির শিল্প সহ হরেক রকমের পন্যের পসরা সাজিয়ে দোকান খুলে বসেছে। এই কর্যক্রমে অংশগ্রহন করে ফাতেমা,সোনালী, সোহেলী, অহনা, নিঝুম, সাদিয়া, স্বর্ণা, অন্তরা, সুরাইয়া সহ অনেকে। এই সকল দোকানের ক্রেতা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ ম শ্রেনীর শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও শিক্ষক – শিক্ষিকা বৃন্দ। । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোল্যা নজরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ শাহিন, বিদ্যালয়ের সহাকারি শিক্ষক আঃ হক, সঞ্চয় কুমার মন্ডল, তাজিয়া খাতুন, অমিত কুমার সরকার, বিনয় কৃষ্ণ রায়, স্বর্ণা খাতুন, শিমুল, মোঃ খলিলুর রহমান সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শিক্ষার্থীরা বলেন, লেখা পড়া শিখে শুধু চাকুরী করতে হবে এমনটি নয়। আমারা লেখাপড়া শিখে একজন ভাল উদ্যেক্তা হতে পারি। উদ্যেক্তা হওয়ার স্বপ্ন কে বাস্তবে রুপান্তর করার জন্য আমাদের এই আয়োজন। একটা ব্যবসা শুরু করা প্রথম দিকে কঠিন মনে হলে ও ব্যবসা শুরু করার যথাযথ জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে সফল উদ্যেক্তা হিসেবে নিজেদের কে প্রতিষ্ঠিত করতে পারবো বলে আশা রাখি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ৯ম শ্রেনীতে জীবন ও জীবিকা নামে পাঠ্যে বই রয়েছে। পাঠ্যে বইয়ের একটি অনুশীলনী হচ্ছে উদ্যেক্তা হিসেবে যাত্রা। ঐ অনুশীলনী পাঠের প্রয়োজনীতায় শ্রেনী কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কে বিভিন্ন স্টল দেওয়ার মধ্য দিয়ে উদ্যেক্তা সৃষ্টি করা হয়েছে



