স্থানীয় সংবাদ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ন্যাপ ভাসানীর নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ আকস্মিক হেলিপ্টার দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্র মন্ত্রীসহ ঊর্ধ্বতন আরও ৮কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের গাজায় অস্থিতিশীল বর্তমান পরিস্থিতিতে আকস্মিক এ মর্মান্তিক ঘটনায় হতবিহ্বল ইরান তথা মুসলিম বিশ্ব। ইরানী প্রেসিডেন্ট তাঁর দক্ষ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীল অবস্থা রাখতে দৃঢ়ভূমিকা রেখেছিলেন। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রীসহ ৮ কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক এবং রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান আব্দুল হাই সরকার এবং খুলনা মহানগর সভাপতি আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সহ-সভাপতি ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, উপদেষ্টা শেখ ফজলুল রহমান, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদার, ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি সাজিদ হোসেন মাল্লান, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ মকবুল হোসেন, সহ-সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, ১০নং ওয়ার্ড সভাপতি ফয়েজ হোসেন বাবু, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি শেখ মোঃ তৌহিদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম খাঁ, ১৮নং ওয়ার্ড সভাপতি শেখ আসলাম উদ্দিন, ২৩নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহান খান, ২৫নং ওয়ার্ড সভাপতি শফি মল্লিক প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button