স্থানীয় সংবাদ

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় দুই দিনব্যাপী অনুষ্ঠান

তথ্য বিবরণীঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৫মে বিকাল ৫টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। ২৬ মে বিকাল পাঁচটায় সমাপনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button