দৈনিক প্রবাহ ও কেএমপি পুলিশ পরিবারের মিলন মেলায় পুলিশ কমিশনার

মাদক, সন্ত্রাস, জুয়া, জঙ্গী, নারী নির্যাতন, মানব পাচারমূক্ত উন্নত সমৃদ্ধ নিরাপত্তামূলক খুলনা গড়তে চাই
স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রাপলিটন পুলিশ কমিশনার (কেএমপি) মোঃ মোজাম্মেল হক বলেছেন, মাদক, সন্ত্রাস, জুয়া, জঙ্গী, নারী নির্যাতন, মানব পাচারমুক্ত উন্নত সমৃদ্ধ নিরাপত্তামূলক খুলনা গড়তে চাই। এ জন্য সামাজিক সচেতনার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা খুবই প্রয়োজন। গণমাধ্যম কর্মীরাই পারে দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে। উন্নয়ন ধর্মী সাংবাদিকতা সমাজে ইতিবাচক ভূমিকা রাখে। শনিবার রাতে দৈনিক প্রবাহ পরিবার ও খুলনা মেট্রোপলিটন পুলিশ বিভাগের মিলন মেলায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দৈনিক প্রবাহ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করেন হাফেজ মোঃ মহাসিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরকার রকিবুল ইসলাম, এডিসি (ডিবি) মোঃ নুরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, স্বতন্ত্র সংবাদ প্রকাশে প্রবাহ অগ্রনী ভূমিকা পালন করছে। জাতি গঠনে করণীয় ও বর্জনীয় এবং সমাজের ইতিবাচক সংবাদ প্রকাশে প্রবাহের জুড়ি নেই। প্রবাহের ছাপা চকচকে ঝকঝকে। যা পাঠক সহজেই গ্রহণ করে। প্রবাহ পরিবারের নতুন সংযোজন প্রবাহ টিভি নিউজ ইতোমধ্যে দর্শকের গ্রহণযোগ্যতা ও দর্শক প্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, সমাজে মাদকের চাহিদা থাকলে তা যে কোন উপায়ে মাদক সেবীরা সংগ্রহ করবে। এ জন্য পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনা সৃষ্টির বিকল্প নেই। এ জন্য কেএমপি পুলিশিং কমিটিকে ব্যব্হার করা হচ্ছে। কেএমপি মাদক মুক্ত খুলনা গড়তে স্মরণকালের অভিযান পরিচালনা করেছে। কিন্তু মাদক বিক্রেতারা গ্রেফতারের পর কিছু দিনের মধ্যে জামিনে বের হয়ে আসছে। আবারো তারা তাদের পুরানো পেশায় ফিরে যাচ্ছে। এ জন্য সামাজিক প্রতিরোধ সুফল বয়ে আনবে। তিনি আরো বলেন, আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ কমে যাচ্ছে। কিশোর গ্যাং বেশী জন্ম হয়েছে করোনার সময়। এখন তা সমাজে বিষফোড়ে রূপ নিয়েছে। তিনি যোগদানের পর এ পর্যন্ত পাঁচ শতাধীক কিশোর অপরাধীকে গ্রেফতার করেছেন। সহজলভ্য ইন্টারনেট সমাজের জন্য বিপদ হয়ে দাড়িয়েছে। কিশোররা ইন্টারনেট ব্যবহার করে বিপথে চলে যাচ্ছে। শয়তানের নিশ্বাস নিয়ে পুলিশ খুবই চিন্তিত হয়েছে। এ জন্য নতুন কেউ বাড়িতে আসলে তাকে সহজে আপন করে নেয়া ঠিক হবে না। এ জন্য সচেতনার কোন বিকল্প নেই। মানব পাচার ব্যাপারে তিনি বলেন, বর্তমানে জর্ডান, ইরাক ও মধ্য প্রাচ্যে মানব পাচার বেশী হচ্ছে। বিদেশে যেতে হলে তাদের সর্তকভাবে খোজখবর নিয়ে বিদেশে যাওয়া উচিত। পতিতা ব্যবসা খুবই খারাপ কাজ। কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর আইন না থাকার কারণে গ্রেফতার করে সুফল ধরে রাখা যাচ্ছে না। একই অবস্থা জুয়ার ক্ষেত্রে। জুয়া আর পতিতা রোধে কঠোর আইনের বিকল্প নেই। সাংবাদিকরা সমাজে দর্শন উল্লেক করে তিনি বলেন, সাংবাদিকরা পারে সমাজকে বদলে দিতে। তারা ধারাবাহিক প্রতিবেদন করে সমাজকে সচেতন করে গড়ে তুলতে পারে। সাংবাদিকদের কারণে আজ থানাগুলো সেবাকেন্দ্রে রূপ নিয়েছে। পুলিশ সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা বৃদ্ধি পেয়েছে। এ জন্য সাংবাদিকদের ভূমিকা রয়েছে। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকের কাজ অভিন্ন। তারা খবর তুলে ধরে আর পুলিশ অপরাধীকে গ্রেফতার করে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে প্রবাহ পত্রিকার আজ খুলনায় সবচেয়ে জনপ্রিয় পত্রিকায় হিসেবে পাঠকের কাছে পৌচ্ছে গেছে। প্রবাহ রিয়েল সংবাদ প্রকাশে তার জুড়ি নেই। এ জন্য দর্শক প্রিয়তা বাড়ছে ক্রমে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রবাহ পত্রিকার সিনিয়র রিপোর্টার মুহাম্মদ নুরুজ্জামান। এসময় বক্তব্য রাখেন দৈনিক প্রবাহ’র নির্বাহী সম্পাদক ও সিইও এনামুল হক সাহেদ, স্বাগত বক্তব্য রাখেন দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, সহকারি সম্পাদক খালিদ হোসেন, বিমল সাহা, প্রবাহ নিউজ টিভি’র নিউজ ইনচার্জ আনিসুর রহমান কবির প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার্স) (পদোন্নতিপ্রাপ্ত এ্যাডিশনাল ডিআইজি) মোঃ আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) (পদোন্নতিপ্রাপ্ত এ্যাডিশনাল ডিআইজি) বিএম নুরুজ্জামান (বিপিএম), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মোঃ কামরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম (বিপিএম, সেবা), উপ-পুলিশ কমিশনার (পিওএম) শাহরিয়ার মোঃ মিয়াজিসহ সোনাডাঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামানসহ পুলিশের বিশেষ ফোর্স। এছাড়াও অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে দৈনিক প্রবাহ পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।



