যুবককে কুপিয়ে আহত ও হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ বকেয়া টাকা চাওয়ায় নিয়ে মাদক ব্যবসায়ী কর্তৃক চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা ও জীবন নাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস্তহারা কলোনী এলাকার মোস্তফার ছেলে সোহেল মোহাম্মদ। লিখিত বক্তব্যে পাঠকালে তিনি জানান, অলিদ টি স্টোর নামে বাস্তহারা ৩নং রাস্তার মাথায় আমার ছোট একটি চায়ের দোকান আছে। বিবাদী পলাশ, মফিজ, অনিক, আলমগীর এলাকার চিহ্নিত ক্যাসিনো ও মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী। গত ২০২৩ সালে অনুষ্ঠিত আইপিএল ক্রিকেট খেলার সময় ১নং বিবাদী আমার দোকান থেকে প্রতিদিন চা, বিস্কিট, সিগারেট খাইতে থাকে। এভাবে নগদ বাঁকী খাইতে খাইতে ১নং বিবাদীর কাছে আমার পাওনা টাকার পরিমান দাড়ায় ২৯ হাজার ৮শ টাকা। বিভিন্ন সময় ১নং বিবাদীর কাছে আমার পাওনা টাকা চাইতে গেলে একাধিক দিন ও তারিখ দিয়ে সময় ক্ষেপন করতে থাকে। গত ১৯ মে রবিবার রাত আনুমানিক ৯টায় বিবাদীকে বাস্তহারা ৩নং রাস্তার মাথায় অলিদ টি ষ্টোর নামক দোকানের সামনে পাঁকা বাস্তার উপর দেখতে পেয়ে আমি ১নং বিবাদীর কাছে আমার পাওনা টাকা চাইলে ১নং বিবাদী টাকা দিতে পারবে না জানায়। টাকা না দিলে আমি আইনের আশ্রয় নেওয়ার কথা বললে ১নং বিবাদী উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের একপর্যায়ে ১নং বিবাদী ফোন কলের মাধ্যমে ২- ৮নং বিবাদীদের ডেকে আনে। আমি কোন কিছু বোঝার আগেই বিবাদীরা আমাকে ঘিরে ধরে। ১নং বিবাদী হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ‘স্টিলের চাপাতি দিয়ে এলোপাথাড়ী আমার মাথায় পিছনে, তালতে, মাথার ডানপাশে লেগে মারাত্মক হাড় কাটা রক্তাক্ত জখম হয়। ৫নং, ৬নং ও ৮নং সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের হাতে থাকা জি.আই পাইপ দিয়ে আমাকে এলোপাথারী আঘাত করে মারাত্মাক নীলা ফোলা জখম করে। আমি প্রান বাঁচাতে দৌড়ে দোকানের ভিতরে ঢুকলে বিবাদীরা আমাকে তাড়া করে দোকানের ভিতরে প্রবেশ করে। ৭নং বিবাদীর হাতে থাকা হাতুড়ি দিয়ে আঘাত করে। আমার দোকানের শোকেজসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করতে থাকে। ভাংচুরের এক পর্যায়ে ৭নং বিবাদী আমার ক্যাশে থাকা আমার ভাঙ্গারী ব্যবসায়ী ভগ্নিপতি সাইদুলের রাখা ১লক্ষ টাকা নিয়ে যায়। আমার আত্মচিৎকারে আমার ভগ্নিপতি, পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা আমাকে প্রানে মেরে ফেলবো বলে হুমকী দেয়। সর্বশেষ গত ২১মে জাহিদুল ও মফিজ হালিমা ম্যাডামের সামনে আমাকে হুমকি দিয়ে বলে যে মামলা না উঠাইলে তোর ছেলের পা কেটে ফেলবো হুইল চেয়ারে বসায়ে দেব ও তোর ঘর দুয়ার ভেঙ্গে ফেলবো। বিবাদীদের উপর্যপুরী আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরনে এক পর্যায়ে আমি জন হারিয়ে ফেলি। মারাক্তক রক্তাক্ত ও সজ্ঞাহীন অবস্থায় আমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার আমার মাথার ৪টি ক্ষতস্থানে ৩০টি সেলাই করে প্রাথমিক চিকিৎসা প্রদান দিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়ে উক্ত হাসপাতালের এম এস ওয়ার্ডের ১ ইউনিটে ভর্তি করেন।



