সাবেক সভাপতির বক্তব্য প্রমাণ করে কে দূর্নীতি-অনিয়ম করেছে

গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের তদন্ত কমিটিকে প্রধান শিক্ষক ইকবাল কবির
স্টাফ রির্পোটার ঃ খানজাহান আলী থানাধিন গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি মো. আব্দুল হকের দেওয়া বক্তব্যই প্রমাণ করে কে দূর্নীতি- অনিয়ম করেছে। গত ১৭মে শুক্রবার বিকাল ৪টায় বিদ্যালয়ের পার্শবর্তি এলাকায় বিদ্যালয়ের অভিভাবক ও সুধীজনদের নিয়ে পরামর্শ সভায় সাবেক সভাপতি আব্দুল হকের দেওয়া যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে তা গভীরভাবে ভাবে পর্যবেক্ষণ করলে কে দূর্নীতি-অনিয়ম করেছে, কে বিদ্যালয় নিয়ে গভীর ষড়যন্ত্র করছে তার প্রমাণ মেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল কবিরের বিরুদ্ধে করা কয়েকজন অভিভাবকের অভিযোগের তদন্তে আসা তদন্ততকারী অফিসারকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল কবির। গত ২৬/৫/২৪ তারিখে বিদ্যালয়ে তদন্ত আসা কর্মকর্তাকে প্রধান শিক্ষক বলেন, কতিপয় ব্যক্তি স্বার্থের জন্য বিদ্যালয়ের কয়েকজন অভিভাবককে ঢাল হিসাবে ব্যবহার করে তাদেরকে দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে বর্তমান ম্যানির্জিং কমিটি এবং প্রধান শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক গল্প তৈরী করে গুরুত্বপুর্ণ স্থানে লিখিত ভাবে অভিযোগ দেওয়াচ্ছেন। অভিযোগ গুলো সম্পুন্ন মিথ্যা তার প্রমাণ তদন্তকমিটিকে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক বলেন, গত ১৭ মে, শুক্রবার বিকালে বিদ্যালয়ের সাবেক কমিটি আহবানে যে অভিভাবক ও সুধীজনদের নিয়ে পরামর্শ সভা করা হয় সেখানে বিদ্যালয়ের সাবেক সভাপতি আঃ হকের বক্তৃতা শুনলে দূর্নীতির মদদ দ্বাতা কে অনিয়ম-দূর্নীতি করেছে তার প্রমাণ মেলে। প্রধান শিক্ষক এ সময় বিদ্যালয় নিয়ে নোংরা ষড়যন্ত্র বন্ধ করে বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধভাবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখি। উল্লেখ্য গত ২৮/৪/২৪ তারিখে বিদ্যালয়ের ৯জন অভিভাবক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনার উপপরিচালক বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম গত ২৬ মে, বিদ্যালয়ে তদন্তে আসেন।



