স্থানীয় সংবাদ

নগরীতে সন্ত্রাসী আশিক গ্রুপের হাতে খুন হয় রনি : অস্ত্র ও মাদকসহ আটক ৩

কেএমপি পুলিশের প্রেস ব্রিফিং

মাদকের টাকা ভাগ নিয়ে দ্বন্দ্ব

কামরুল হোসেন মনি ঃ নগরীতে সন্ত্রাসী আশিক গ্রুপ দলের হাতে খুন হন মোঃ রনি সর্দার। সে নিজেও ওই দলের সাথে সম্পৃক্ত ছিলো। কারণ মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকা-ে জড়িত ৩ জনকে আটকের পর বিভিন্ন প্রশ্নে এ তথ্য জানিয়েছে পুলিশ। আটককৃতরা হচ্ছে নয়ন (৩০), মিরাজ মৃধা(২৫) এবং জসিম হাওলাদার (২১)। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান (ফায়ারিং পিন সহ), দুই রাউন্ড গুলি এবং দুটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমান গাজা উদ্ধার করে পুলিশ। আটকদের বিরুদ্ধে হত্যা ও একাধিক মাদকের মামলা রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে হত্যাকা-ের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে নগরীতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। গতকাল বুধবার দুপুরে খুলনা সদর থানায় হত্যাকা-ের বিষয়ে প্রেসব্রিফিং করেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম। প্রেসবিফ্রিংয়ে কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ. জেড.এম তৈমুর রহমান, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহাঃ আহসান হাবীব, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল এবং খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিংয়ে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পূর্বপাশে ক্যালোরিন ফুড কর্ণার এর সামনে একজন ব্যক্তিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করেছে। গুলির শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে দেখতে পায় মোঃ রনি সর্দার নামক একজন যুবক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পারে যে, ৭-৮ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীদল রনিকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ যুবক রনিকে পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে তদন্তে শুরু করে। প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত আসামীদের নাম পাওয়া গেলে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা এবং আভিযানিক টিম মিলে চেকপোস্ট ও সাঁড়াশী অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে মহনগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার এবং হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানের সময় আসামীদের আটকস্থল হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, মোঃ রনি সর্দার এলাকায় মাদক ব্যবসায়ীদের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং মাদক ব্যবসায়ের পার্টনারদের সাথে মাদকের অর্থেও লেনদেন নিয়ে বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবৎ সে এলাকায় আসে না। সম্প্রতি গ্রেফতাকৃত আসামীরা রনিকে হত্যার পরিকল্পনা করে কৌশলে এলাকায় ডেকে নিয়ে আসে। তদন্তে জানা যায় যে, পূর্বশত্রুতা ও মাদকের অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে পূর্বে থেকেই আসামীদের সাথে রনির দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় রনিকে তার বিরোধী পক্ষ গুলি করে হত্যা করে। পুলিশের অভিযানে নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার বাসিন্দা মো: বাবুল শেখের পুত্র নয়ন, লবনচরা এলাকার বাসিন্দা ফরহাদ মৃধার পুত্র মিরাজ মৃধা এবং একই এলাকার বাসিন্দা মো: খোকন হাওলাদারের পুত্র জসিম হাওলাদার। এ সময়ে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। গুলিতে নিহত রনির মা মমতাজ বেগম বাদি হয়ে ১৫ জন আসামীসহ অজ্ঞাতনামা আরোও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। যার নং-৫১, তারিখ-২৯/০৫/২০২৪। এছাড়া গ্রেফতারকৃতদের হতে অস্ত্র ও গুলি উদ্ধার হওয়ায় তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা মামলাসহ অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৫০, তারিখ-২৯/০৫/২০২৪। গ্রেফতারকৃত আসামী নয়নের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও মাদকসহ খুলনা থানায় ৪ টি মামলা এবং মিরাজ মৃধার বিরুদ্ধে খুলনা থানায় ৪ টি মাদক মামলা রয়েছে। প্রেসব্রিফিংয়ে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বিভিন্ন প্রশ্নে সাংবাদিকদের বলেন, নিহত রনির বিরুদ্ধে মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ের অভিযোগ রয়েছে। সে নগররী সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য ছিলো। মুলত মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে গুলি করে হত্যা করে আশিক গ্রুপের সদস্যরা।
কে এই সন্ত্রাসী আশিক গ্রুপ : কেএমপির বিশেষ শাখার তালিকায়, নগরীতে বর্তমানে সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছে আশিক গ্রুপ। ওই বাহিনী প্রধান আশিক নিজ নামের দলটি গঠন করেছে। সে নগরীর সদর থানাধীন চানমারী এলাকার মশিউর রহমানের ছেলে। ২০১৮ সালে ৬ সেপ্টেম্বর প্রথম হত্যা মামলায় জড়িয়ে সন্ত্রসী কার্যক্রমে যুক্ত হয়। এ পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা দায়ের হয়েছে। বর্তমানে সে পলাতক আছে। তার দলের সদস্য রয়েছেন ২৩ জন। তাদের বিরুদ্ধে মোট মামলা রয়েছে ১১০টি। পুলিশ তথ্য মতে, আশিক গ্রুপের প্রধান, আশিকের বয়স মাত্র ২৭ বছর। ৭ বছর আগে এলাকার কিশোরদের নিয়ে সে গ্যং সৃষ্টি করে মহড়া দিয়ে বেড়াত। পরে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার করতে গিয়ে হত্যাকা-ে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই এলাকায় মাদক ও পরবর্তীতে অস্ত্র বিক্রি শুরু করে। ধীরে ধীরে এলাকার জমি ব্যবসায়ীরা তাকে ভাড়ায় নিয়ে বিভিন্ন জনের জমি দখল শুরু করেন। বর্তমানে শহরের শীর্ষ মাদক সরবরাহকারীও আশিক গ্রুপ। গত বছর আগষ্টে খুলনার রূপসা সেতু টোল প্লাজা থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ আশিকের আপন ভাই সজিবকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। ওই সময়ে র‌্যাব জানিয়েছিল, চট্টগ্রাম থেকে মাদকের বড় বড়
চালান এনে খুলনা শহরে তা বিক্রি করে চক্রটি। ওই মামলায় কয়েকদিন আগে কারাগার থেকে জমিনে বের হয়েছেন সজিব। আশিক এখন পর্দার অন্তরালে থাকলেও, সজিব প্রকাশ্যে বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button