সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ঃ সুন্দরবনের নদী-খালে মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আজ ১ জুন (শনিবার) থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার। এসময় সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস-পারমিট।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৩১ মে) সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন বলেন, আগামীকাল শনিবার থেকে তিন মাসের জন্য জেলে-বাওয়ালীদের সুন্দরবনে প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পর্যটকরাও এই সময়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবে না। ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সকলের জন্য সুন্দরবনের দুয়ার খুলে দেওয়া হবে। প্রসঙ্গত সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালে সুন্দরবনের বন ও প্রাণিজ সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩১ মে পর্যন্ত ১১১ টি হরিণসহ ১১৯ টি প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতিবছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। ২০২১ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এ নিষেধাজ্ঞা এক মাস বৃদ্ধি করে ১ জুন থেকে করা হয়েছে। সেই থেকে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস বনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ রাখা হচ্ছে। এ সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচলসহ সুন্দরবনের নদী-খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
সুন্দরবনের বন্যপ্রানী ও মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস (আইআরএমপি) এর সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছর এই নিষেধজ্ঞা জারি করেছে বন বিভাগ। ৩৬ ঘন্টার অধিক সময় ধরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া এবার জেলেদের পাশাপাশি বনজীবীসহ সকল প্রকার পর্যটকদের সুন্দরবনে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে দীর্ঘ তিন মাস বন্ধ থাকবে সুন্দরবন প্রবেশের সকল পাশ-পারমিট। সুন্দরবন বিভাগের পারমিট নিয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে আবার জেলে-বনজীবীসহ সব ধরনের পর্যটকরা বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ম্যানগ্রোভ এই বনে প্রবেশ করতে পারবে। বন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে। তবে, প্রাথমিক ভাবে ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া সুন্দরবন ঘুরে দাঁড়াতে প্রাথমিক ভাবে কমপক্ষে ১৫ মাসের নিষেধজ্ঞা জারি দাবি জানিয়েছে এই বন নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন। সুন্দরনের জেলেরা জানান, সুন্দরবনের অভয়ারণ্য এলাকাসহ ২৫ ফুটের কম প্রসস্ত খালে সারা বছর মাছ ধরা নিষিদ্ধ থাকে। নিষিদ্ধ সময়ে ২৫ ফুট প্রসস্তের উর্ধের নদী-খালে সারা বছর প্রতি গোনে (প্রতি মাসের আমাবশ্বা ও পূর্ণিমার সময়) উপকূলীয় এলাকার হাজার পারমিটধারী জেলে মৎস্য আহরন করে জীবন-জীবিকা নির্বাহ করে থাকে। বর্তমানে ঘুর্ণিঝড় রেমালের কারনে সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তার উপর সুন্দরবনে মৎস্য আহরন তিন মাস বন্ধ থাকলে জেলেদের জীবন-জীবিকা আরো কঠিন হয়ে পড়বে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির দুমার দো জানান, জুন, জুলাই ও আগস্ট মাস হচ্ছে মৎস্য প্রজননের জন্য উপযুক্ত মৌসুম। এই সময় সাধারণত সকল মাছে ডিম ছাড়ে। তাই ২০১৯ সাল থেকে সুন্দরবনের বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস এর (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী প্রতিবছরের ন্যায় এবছরও ১ জুলাই থেকে ৩০ সেপ্টম্বর পর্যন্ত তিনমাস সকল প্রকার মৎস্য আহরন বন্ধ থাকবে। এছাড়াও এই সময়টি সুন্দরবনের বন্যপ্রানীদেরও প্রজনন মৌসুম। এজন্য সুন্দরবন প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে সুন্দরবনে এ তিন মাস নিরাপদে মৎস্য প্রজনন ঘটে থাকে। এবছর অতি প্রবল ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া সুন্দরবনের প্রানপ্রকৃতি ঘুরে দাঁড়াতে জেলেদের পাশাপাশি তিন মাস বনজীবীসহ দেশ-বিদেশের সকল পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে ঘূর্ণিঘড়ের সুন্দরবনের বন্যপ্রাণীসহ গাছপালার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।
তবে,ম্যানগ্রোভ এই বন নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারপাসন ড. শেখ ফরিদুল ইসলাম অতি প্রবল ঘূর্ণিঝড় রেমেরের তা-বে লন্ডভন্ড হয়ে যাওয়া এই বন ঘুরে দাঁড়াতে প্রাথমিক ভাবে কমপক্ষে ১৫ মাসের নিষেধজ্ঞা জারির দাবি জানিয়ে বলেন, একটানা ৩৬ ঘন্টার অধিক সময় ধরে চলা এই ঘর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের বন্যপ্রাণী, গাছপালাসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উচু মাত্রার জোয়ারের শ্রোতের তোড় বা জলোচ্ছাসে বাঘ, হরিণসহ বন্যপ্রাণীরা একটানা ৬ থেকে ৮ ঘণ্টা টিকে থাকতে পারে। এবার একটানা ৩৬ ঘণ্টা ধরে চলা ঘর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে নতুন বৈরী পরিস্থিতির মধ্যে পড়ে হয়েছে বাঘ, হরিণসহ অসংখ্য বন্যপ্রাণীর। প্রাপ্তবয়স্ক বাঘ ও বানর গাছে চড়তে পারলেও বাঘ শাবকসহ হাজার-হাজার হরিণ শ্রোতের তোড় ভেসে গিয়ে মারা পড়েছে। এই অবস্থায় সুন্দরবন ঘূরে দাঁড়াতে সুন্দরবন প্রবেশে প্রাথমিক ভাবে কমপক্ষে ১৫ মাসের নিষেধজ্ঞা জারি করতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান তিনি।



