স্থানীয় সংবাদ

মণিরামপুর আ’ লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের মণিরামপুরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নবনির্বচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন পুরাতন আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে প্রভাষক ফারুক হোসেন বলেন, গত ২৪ মে ১৭ নং মনোনহরপুর ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টুর উপস্থিতিতে সংবর্ধনার নামে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুসহ কতিপয় ঊচ্ছৃঙ্খলকারীরা ১৭নং মনোহরপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ে জোরপূর্বক প্রবেশের পর জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীর ছবি সম্মলিত ব্যানার ছিড়ে অবমাননা করা হয় এবং আ’লীগ দলীয় কার্যালয়ে তালা মেরে দেয়া হয়। এ সব ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বাঁচাতে সংবাদ সম্মেলন করে নবনির্বাচিত উপজেলা আমজাদ হোসেন লাভলু সংসদ সদস্য এস.এম ইয়াকুব আলী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনকে জড়িয়ে মিথ্যা-বনোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করায় তিনি এর তীব্র প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ৭ জানুয়ারীর নির্বাচনে আলহাজ¦ এস.এম ইয়াকুব আলীর কাছে হেরে যাবার পর থেকে সংসদ সদস্য ইয়াকুব আলীকে নিয়ে একেরপর এক নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন। গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সংসদ নির্বাচনে পরজয়ের প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তাঁর অনুসারীরা। উপজেলা নির্বাচনে আমজাদ হোসেন লাভলুর পক্ষ নিয়ে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য জামায়াত-বিএনপি’র নেতা-কর্মী ও ভোটারদের বিপুল পরিমাণ অর্থ যোগান দিয়ে আমজাদ হোসেন লাভলুর পক্ষে ম্যানেজ করে বিজয় নিশ্চিত করার পর থেকে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচনে বিজয়ের পর আমার মোটরসাইকেল মার্কার কর্মী উপজেলা লাউড়ী গ্রামের আনিছুর রহমান,জুয়েল, রামনগর গ্রামের মিজানুর রহমান, হেলাঞ্চি গ্রামের আব্দুর রাজ্জাককে মারপিট করে তিন লাখ টাকা কেড়ে নেয়। স্বরুপদহ গ্রামের আছাদসহ অষংখ্য কর্মীর মেরে হাত-পা ও মাথা ফাঁটিয়ে দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব হাসেম আলীকে মারপিট করা হয়েছে। কাসিমনগর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান ও তার ছেলেকে হুমকি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি হামলা ও মারপিটের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। মনোহরপুর ইউনিয়ন কার্যালয়ে জোর পূর্বক তালা মেরে দেওয়া ও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরে ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কালিপদ মন্ডল থানায় অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারণে প্রতিটি অভিযোগ পুলিশ প্রশাসন আমলে নেননি। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি সুদৃষ্টি কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button