জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন

# আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে #
আটরা গিলাতলা প্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনিস্থ আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বৃহত্বর শিরোমনি ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির অস্থায়ি কার্যালয়ের সামনে আলোচনা সভা দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরন কর্মসূচি পালিত হয়েছে। বৃহত্বর শিরোমনি ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির মহান ৩০ মে উদযাপন কমিটির আহবায়ক মোঃ সাইফুল্লাহ তারেক এর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম সুজার পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হাদি, খুলনা মহানগর মৎসজীবিদলের নেতা মোল্লা লোকমান হোসেন, বিএনপি নেতা ইমলাক হোসেন, আজগার, সোলেমান, শামসু, আঃ হক মোড়ল, সাহেব আলী, নজরুল, সাইফুল, হেদায়েত, মুছা, মোল্লা আনিছ, আশরাফুল, জুয়েল, রানা, সিদ্দিক, সাবেক ছাত্রনেতা হাদিউজ্জামান হাদি,মোনোয়ার, যুবদল নেতা আলাউদ্দীন প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা বাশার জিহাদী ।



