পাটকেলঘাটায় ব্যবসায়ীর কাছ থেকে ৪ লক্ষ টাকা ছিনতাই

পাটকেলঘাটা প্রতিনিধি ঃ পাটকেলঘাটায় ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে ৪লক্ষ টাকা খুইয়েছেন রিপন ঘোষ (৪০) নামে এক বসুন্ধরা ও মেঘনা গ্রুপ অপ কোম্পানির ডিলার শিপের ব্যাবসায়ী । বর্তমানে তিনি পাটকেলঘাটার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিপনঘোষ পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের দীলিপ ঘোষের ছেলে। গতকাল রাতে পাটকেলঘাটা বাজারের লালচন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটে । আহত রিপন ঘোষ জানান, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে আমার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলাম । বাড়ি যাওয়ার পথিমধ্যে লালচন্দ্রপুর খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে আসলে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ওই সময় ছিনতাইকারীরা তাকে পিছন থেকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। এসুযোগে ছিনতাইকারীরা তার ব্যাগের মধ্যে থাকা চার লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করান।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



