বিভিন্ন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

প্রবাহ ডেস্ক
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই স্লোগানকে সামনে রেখে দেশ জুড়ে সপ্তাহব্যাপী বিভিন্ন উপজেলায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা ভূমি অফিসে এ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
ডুমুরিয়া
দিবসটি উপলক্ষে ডুমুরিয়ায় শনিবার সকালে বর্ণাঢ্য র্যালী ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। র্যালীতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম আশিস মোমতাজ, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, সহকারি কর্মকর্তা মুকুন্দ কুমার সরকার, প্রধান সহকারি কার্তিক চন্দ্র হালদার, সহকারি কর্মকর্তা কৃষ্ণপদ দাস, উপসহকারি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপসহকারি কর্মকর্তা কামনাশীষ হীরা, সহকারি কর্মকর্তা এস, এম মনিরুজ্জামান, উপসহকারি কর্মকর্তা রিহান উদ্দীন, সাইফুল ইসলাম ও নাসির উদ্দীন সানা প্রমুখ। র্যালীর আগে তিনি বেলুন উড়িয়ে সপ্তাহ ব্যাপি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এ কর্মসুচী পালিত হবে এবং এবারের শ্লোগান হল স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।
সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত ভূমিসেবা সপ্তাহ’র উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ছাড়াও আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, আরডিসি মহিউদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা, ইসতিয়াক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক হুমায়ুন কবির এসময় বলেন, জেলায় ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা জানানো হলে সেবা সপ্তাহের স্টল থেকে তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা গ্রহন করা হবে। দালালদের রোধ করতে মূলত এই স্মার্ট ভূমিসেবা চালু করা হয়েছে। ৭ দিনের মধ্যে ভূমি সংক্রান্ত যেকোন সমস্যা সমাধান করা হবে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য ঃ ৮ জুন থেকে শুরু হওয়া এই ভূমিসেবা সপ্তাহ চলবে ১৪ জুন পর্যন্ত।
নড়াইল
শনিবার নড়াইল সদর উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে জেলা প্রশাসন, নড়াইল ও উপজেলা রাজস্ব প্রশাসন, নড়াইল সদর এর আয়োজনে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি র্যালী নড়াইল সদর উপজেলা ভূমি অফিস চত্বরে থেকে শুরু হয়ে অফিসের সামনের রাস্তা প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ঐ স্থানে বেলুন ও কবুতর উড়িয়ে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী এর সভাপতিত্বে, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী,সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ ও উপকার ভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।
ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিস, নড়াইল সদর প্রাঙ্গনে ইউনিয়ন ভূমি অফিস (তহশিল/নায়েব অফিস), উপজেলা সেটেলমেন্ট অফিস এবং ডিসি অফিস (এল এ শাখা, ভিপি সেল, রেকডরুম শাখা ইত্যাদি) এর বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। এ সকল স্টল হতে আগামী এক সপ্তাহব্যাপী তাৎক্ষনিক বিভিন্ন ভূমিসেবা যেমনঃ ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, নামজারি আবেদন, রেকর্ড প্রাপ্তির আবেদনসহ অন্যান্য সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।
অভয়নগর
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই স্লোগানকে সামনে রেখে দেশ জুড়ে সপ্তাহব্যাপী যশোরের অভয়নগরে ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসে এ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মুহিদুল ইসলাম খান, শুভরাঢ়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা শেখ আশরাফ হোসেন, ভুমি গ্রহীতা ইব্রাহিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, ব্যবসায়ী নাসির উদ্দীন, সার্ভেয়ার শহিদুল ইসলাম সহ সহকারী ভূমি অফিসার, নায়েব বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু।
মণিরামপুর
শনিবার দুপুরে মণিরামপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ এস.এম ইয়াকুব আলী। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। আর দেশ স্বাধীন না হলে ডিজিটাল তথা আধুনিক স্মার্ট বাংলাদেশ ও হতো না। তাই বাঙ্গালি জাতি কৃতজ্ঞতা স্বরুপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজীবনর স্মরন করবে। “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে র্যালি পরবর্ত্তী আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদম ফয়সাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আকতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি সভাপতি ফারুক আহম্মেদ লিটন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম প্রমুখ। এর আগে ফিতা কেটে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।



