যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

যশোর ব্যুরো ঃ বিয়ের নাটক সাজিয়ে স্কুল ছাত্রীকে বাড়িতে নিয়ে ৯ মাস ধরে ধর্ষণের ঘটনায় আদালতের দায়ের করা পিটিশন নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১ যশোরের জেলা ও দায়রা জজ এর বিজ্ঞ বিচারকের নির্দেশে যশোর কোতয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মামলাটি করেন সদর উপজেলার রামনগর রাজারহাট কিল খানার পাশের্^র স্কুল ছাত্রীর মাতা। মামলার আসামিরা হচ্ছে, সদর উপজেলার রামনগর দক্ষিণপাড়ার মৃত আদিল উদ্দীন সরদারের ছেলে আলাউদ্দিন সরদার ও আলাউদ্দিন সরকারের দুই ছেলে সাজু হোসেন এবং রবি সরদার এবং কাজীপুর গ্রামের নেকমান সরদারের ছেলে আকবর খুঁড়া ।
ওই স্কুল ছাত্রী মা এজহারে উল্লেখ করেছেন, তার মেয়ে স্কুলে যাতায়াতের পথে প্রায় সময় সাজু হোসেন উত্যক্ত ও বিয়ের প্রস্তাব দিতো । তার প্রস্তাবে রাজি না হওয়া তাকে ক্ষতির ষড়যন্ত্র ফুসলাতে থাকে। পরে এ পর্যায় সাজু ভুয়া বিয়ের নাটক সাজায়। আসামি আকবর খুড়াকে কাজী সাজিয়ে বিয়ের নাটক করে একটি কাগজে সাক্ষর করিয়ে নেয়। এরপর স্কুল পড়–য়া শিক্ষার্থীকে সাজু হোসেন বলে তারা স্বামী-স্ত্রী। তার মেয়ে স্বামীর প্রতি বিশ্বাস রেখে ওই বাড়িতে থাকে।
চলতি বছরের ১৬ মে তার মেয়েকে একটি সাদা কাগজে সাক্ষর করিয়ে নিয়ে বলে চাকরি সংক্রান্ত একটি নিশ্চয়তার জন্য সাক্ষর লাগবে। বাদির মেয়ে সরল বিশ্বাসে সাজু হোসেনের কথা মতো সাক্ষর করে দেয়। ওই দিন বিকেল ৪টার দিকে আসামিরা বলে তার গত ৫ মে তালাক দেয়া হয়েছে। ফলে সে আর বাড়িতে থাকতে পারবে না।
পরে তিনি মেয়ের কাছে বিষয়টি শুনে কাজীকে জিজ্ঞাসা করলে কাজী জানান, নাবালিকা মেয়ের বিয়ের কাবিন হয় না। তালাকের কোন ডকুমেন্ট দেখতে চাইলে সেটাও দেখাতে রাজি হয় না আসামিরা। ফলে তিনি বুঝতে পারেন বিয়ের নাটক সাজিয়ে তার মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে পরে তাকে তাড়িয়ে দিয়ে প্রতারনা করা হয়েছে। এই ঘটনায় তিনি আদালতে পিটিশন দাখিল করলে আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে কোতয়ালি থানা পুলিশ মামলা রের্কড করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদি চরম আশংকায় ভূগছে ধুরন্ধর চক্রের ষড়যন্ত্রের জন্য।



