স্থানীয় সংবাদ

কোরবানী ঈদের আগে বাড়ছে মসলার ঝাঁজ

শেখ ফেরদৌস রহমান ঃ আর মাত্র ৭দিন পর পবিত্র ঈদ-উল আযহা। এর আগে বাড়ছে মসলার ঝাজঁ। মূলতঃ সামর্থবান মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কুরাবানির পশু জবাই করে গরীবকে বন্টন করবেন। তবে এই কুরবানি মাংস রান্নার জন্য মসলার উপকরণ তো লাগবেই। আর এই সুযোগে কতিপয় অসাধু ব্যাবসায়িরা সিন্ডিকেট তৈরি করে বাড়িয়ে দিয়েছে মসলার দাম। সরেজমিনে নগরীর বিভিন্ন মার্কেটে দেখা যায় এলাচ প্রতি কেজি তিন হাজার ৩৫০০ টাকা, যা রোজার আগে ছিল দুই হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি। দারুচিনি ১০ কেজির কার্টুন চার হাজার ৫০০ থেকে চার হাজার ৮০০ টাকা। এই হিসাবে প্রতি কেজি দারুচিনি ৪৫০ থেকে ৪৮০ টাকা। গত কয়েকমাস ধরে এই দাম চলছে। দুই মাস আগে প্রতি কেজি গোলমরিচের দাম ছিল ৬০০ থেকে ৬৫০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৭৬০ থেকে ৮২০ টাকা কেজি। লবঙ্গ প্রতি কেজি এক হাজার ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এটার দাম কমেছে। এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ৩০০ থেকে ৩৮০ টাকা। এক মাস আগে যেটা কেজিতে ২০ টাকা করে কম ছিল। হলুদ প্রতি কেজি১৬০ টাকা থেকে ২০০ টাকা । ধনিয়া প্রতি কেজি ২৪০ টাকা থেকে কমে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি আদা ২৪০ থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে, যা এক মাস আগেও ছিল ১৬৫ থেকে ১৮০ টাকা। রসুন প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি। পেঁয়াজ ৭০ টাকা থেকে বেড়ে কেজি বিক্রি হচ্ছে থেকে ৮৫ টাকা কেজি। এদিকে খুচরা বাজারে প্রতি কেজি জিরা ৯০০ টাকা, আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গেল ১ সপ্তাহ আগে ছিল ৫০ টাকা প্রতি কেজি। এ বিষয়ে কথা হয় নগরীর বৈকালি বাজারের মোতাহার স্টোরের পরিচালকের সাথে তিনি বলেন, মসলার দাম বেড়েছে তবে খুব একটা বেশি বাড়েনি। এ বিষয়ে ক্রেতা মোঃ আলমগীর হোসেন বলেন, প্রতি বছর ঈদকে সামনে রেখে সব ধরনের নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠে। এবছর দাম বাড়বে এটা স্বাভাবিক। দেখেন গেল সপ্তাহে ও খিরাই কেজি ছিল ৩০ এখন ৮০ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তারপরও খাবার খেতে গেলে তো এসব উপকরণ লাগবেই। এটা বাদ দিয়ে তো খাবার তৈরি করা যাবেনা। মূলত কিছু অসাধু ব্যাবসায়ি আছে তারা কয়েকজন যোগ-সাজসে এসব পণ্য গুলো সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব এদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হোক। এ বিষয়ে কথা হয় পাইকারী মসলা বিক্রেতা আলী হোসেনের সাথে তিনি বলেন, গেল কয়েক সপ্তাহ যাবৎ ডলারে দাম বেড়েছে। পাশাপাশি কিছু কিছু মসলা ভারত হতে আমদানি করা হয়। তবে তিব্র গরমে সেখানে উৎপাদন অনেক কম এর একটা প্রভাব তো আছে। তবে খুব দাম বাড়েনি। এ বিষয়ে খুলনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের বিভিাগীয় উপঃ পরিচালক মোঃ সেলিম বলেনন, আমরা বিষয়টি নিয়ে নজরদারি শুরু করেছি। ইতোমধ্যে ব্যবস্থা নিতে আমাদের হেড অফিস হতে নির্দেশনা এসছে। দ্রুত আমরা অভিযান পরিচালনা করব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button