বিকাশ প্রতারক ও মানব পাচার মামলার আসামী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ বিকাশের মাধ্যমে প্রতারণা করে দুই লাখ টাকা আত্মসাতকারী প্রতারক ও মানব পাচার মামলার আসামীকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) যশোর অফিসে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা। শনিবার ৮ জুন রোববার ৯ জুন দপ্তরের চৌকস কর্মকর্তারা আলাদা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, রাজশাহী জেলার মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়ার সোবহান আলীর ছেলে সুমন আলী ও চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঢোরাবোনা গ্রামের জহির উদ্দিনের ছেলে আলম আলী। সিআইডি সূত্রে জানাগেছে, বিকাশ থেকে ২ লক্ষাধিক টাকা প্রতারণার মাধ্যমে নেয়ার অভিযোগে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী থেকে এক বিকাশ প্রতারককে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। গত শনিবার ৮ জুন গভীর রাতে সুমন আলী নামে এই প্রতারককে আটক করা হয়। বিগত ২০১৯ সালের ২১ জানুয়ারি যশোর কোতোয়ালি থানার মামলা নং ২১,(০১) তদন্ত করতে করতে যেয়ে বিকাশ প্রতারক সুমন আলীকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করা হয়। সুমন আলী যশোর কোতোয়ালি থানার দায়ের করা মামলায় বাদীর মোবাইল থেকে প্রতারণা করে ২ লক্ষ ৯ হাজার ৮ শত ৩৬ টাকা নিয়ে নেয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় গত ২১/০১/১৯ তারিখে একটি মামলা করেন বাদি । দীর্ঘ পাঁচ বছরের অধিক সময়ে ধরে এই মামলাটি তদন্ত করতে যেয়ে যশোর সিআইডি পুলিশের এসআই রফিকুল ইসলাম গত ৮ জুন গভীর রাতে রাজশাহী জেলার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ীর সামনে থেকে বিকাশ প্রতারক সুমন আলীকে আটক করেন। গত ২০১৯ সালে প্রতারক চক্র বাদীর নিকট থেকে কৌশলে বিকাশ পাসওয়ার্ড নিয়ে প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাত করে। বাদী যশোর (কোতয়ালী) থানায় মামলা দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। যশোর সিআইডি’র তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও স্থানীয় থানা পুলিশের সহায়তায় উক্ত আসামীকে আটক করতে সক্ষম হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছে।
অপরদিকে,যশোরের ঝিকরগাছা থানার একটি মানব পাচার মামলায় অভিযুক্ত মোঃ আলম আলীকে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। গত ২২ সালের ২১শে ডিসেম্বর যশোরের ঝিকরগাছা থানায় এই মানব পাচার মামলা দায়ের করা। যার মামলা নং ১৮। গতকাল ৯ জুন রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ নামীয় একাউন্টে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট বিপুল পরিমান অর্থ লেনদেন করে বলে স্বীকার করে।



