স্থানীয় সংবাদ

কেইউজে নেতৃবৃন্দ’র গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কেইউজের কতিপয় সদস্য একের পর এক খুলনা সাংবাদিক ইউনিয়নের সংবিধান এবং প্রচলিত আইন লংঘন করে ঐতিহ্যবাহী এই সংগঠনের ভাবমুর্তি এবং সুনাম চরমভাবে ক্ষুণœ করার হীন চক্রান্তে লিপ্ত রয়েছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়ন গত দুই বছরে দুই দফায় ১১৪ জনকে নতুন সদস্য পদ প্রদান করেছে। যার পুরোটাই গঠনতন্ত্র এবং শ্রম অধিদপ্তরের নিয়মের মাধ্যমে সম্পন্ন করা হয়। কতিপয় সদস্য পুরানো সিনিয়র ১৮ জন সদস্যসহ নতুন সদস্যদের বিষয়ে শ্রম আদালতে একটি মামলা দায়ের করেন। যা চলমান রয়েছে। আদালতে সদস্য পদ সংক্রান্ত মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং পূর্বের সাধারণ সভার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ঘোষিত তফশীল (যেটি মামলা সংক্রান্ত কারণে স্থগিত রয়েছে) উপেক্ষা করে নতুন করে নির্বাচনী তফশীল ঘোষণা দেশের আইন আদালতকে চরমভাবে অবেহেলা এবং আদালত অবমাননার সামিল।
উল্লেখ্য, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি ও সাংবিধানিক সকল বিধিবিধান অনুসরণ করে যে ১১৪ জনকে গত দুই বছরে সদস্যপদ দেয়া হয় তাদের বাদ রেখে এবং পুরানো ১৮ জন সদস্য যাদের বিরুদ্ধে উল্লেখিত মহল মামলা করেছেন তাদের অন্তর্ভুক্ত করে একটি গোজামিলের ভোটার তালিকা প্রকাশ করে অর্বাচিনের পরিচয় দিয়েছেন। তাদের এহেন কর্মকান্ড দেশের আইন আদালতকে চরমভাবে অবেহেলা করার সামিল বলে আমরা মনে করি। সম্প্রতি কতিপয় সদস্য রাতের আধারে সাধারণ সদস্যদের অবহিত না করে একটি তথাকথিত আহবায়ক কমিটি গঠন করে যার কোন আইনী এবং সাংবিধানিক ভিত্তি নেই। অনিয়মতান্ত্রিকভাবে আহবায়ক কমিটি গঠন পরবর্তী সময়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানীত সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের কমিটি খুলনায় এসে খুলনা সাংবাদিক ইউনিয়নের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে উদ্যোগ উভয় পক্ষের সাথে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিলেও বিএফইউজের শর্ত অনুযায়ী দায়েরকৃত অবৈধ মামলা প্রত্যাহার না করার কারণে তাদের সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। পরবর্তীতে প্রচলিত সকল বিধিবিধান, সংবিধান এবং আইনী বিষয়াদি উপেক্ষা করে গত ৯ জুন (২০২৪) রাতে কোন সাধারণ সভা আহবান না করেই সকলের অজান্তে তড়িঘড়ি করে উদ্দেশ্যমুলকভাবে খুবই অল্প সময়ের একটি নির্বাচনী তফশীল ঘোষণা করা হয় যাতে আমরাসহ সাধারণ সদস্যগণ হতবাক এবং বিস্মিত হয়েছেন। এমতাবস্থায় সার্বিক অবস্থা পর্যবেক্ষণে আমরা উল্লেখিত সংগঠন বিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্টদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংগঠনবিরোধী সকল অপতৎপরতা বন্ধ করার জন্য আহবান জানাচ্ছি। অন্যথায় অনাকাঙ্খিত ঘটনার সকল দায় দায়িত্ব তাদেরকে গ্রহণ করতে হবে।
বিবৃতিদাতারা হলেন, কেইউজের সভাপতি ফারুক আহমদে, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button