জাতীয় সংবাদ

বিমানবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন

প্রবাহ রিপোর্ট : নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গতকাল মঙ্গলবার দুপুরে গণভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। গত ২৬ মে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে বিমান বাহিনীপ্রধান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাসহ ২০১৮-এর আইন অনুসারে ১১ জুন অপরাহ্নে এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button