ঈদুল আজহা উপলক্ষ্যে যশোর শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের ব্যাপক প্রস্তুুতি গ্রহন

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ আসন্ন ঈদুল আজহাকে টার্গেট নিয়ে যশোর শহর যানজট মুক্ত রাখতে ইতোমধ্যে সদর ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা ব্যাপক প্রস্তুুতি গ্রহন করেছেন। শহরের বিভিন্ন পয়েন্টে লোহার ব্যরিকেট ফেলার পরিকল্পনা গ্রহন করেছেন। যশোর শহর ও শহরতলীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব বন্টন নিয়ে চলছে নান পরিকল্পনা। ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহা যাতে যশোরবাসী যাটজট বিহীনভাবে চলাফেরা করতে পারে তার জন্য শহরের প্রবেশ মুখসহ বিভিন্ন সড়কে চিহ্নিত করা হয়েছে। আজ শুক্রবার ১৪ জুন থেকে শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন সড়কে লোহার বেডিকেট ফেলা হচ্ছে। শহরের মধ্যে যাতে ইজিবাইক,অটো রিকশা,অটো ভ্যান ও মোটর সাইকেল নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য নানা উদ্যোগ গ্রহন করেছেন ট্রাফিক বিভাগে কর্মরত শহর ও যানবাহন প্রশাসন মাফুজুর রহমান। তার সাথে দায়িত্ব পালন করবেন আরো চারজন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদ মর্যাদার শুভেন্দ কুমার মুনশী, রইচ উদ্দিন,তাহারিম ও সুকান্ত। তাছাড়া,পর্যাপ্ত সার্জেন্ট,টিএসআই,এটিএসআই ও পুলিশ কনস্টেবল শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যাতে যানজট মুক্ত শহর থাকে তার জন্য দায়িত্ব পালন করবেন। খোঁজ নিয়ে জানাগেছে, যশোর শহরের বকুলতলা,সদর হাসপাতাল মোড়,সেন্ট্রাল রোডের মাথা,দড়াটানা,সিভিল কোর্টের মোড়,চিত্রামোড়, কোতয়ালি থানার সামনে ও বস্তাপট্টি মোড়,মনিহার বাসস্ট্যান্ড,উপশহর খাজুরা বাসস্ট্যান্ড,সিটি প্লাজার সড়কের দক্ষিণ পাশে সড়ক,চাঁচড়া মোড়,মুড়োলীমোড়,পালবাড়ী মূর্তির মোড়সহ ঈদুল আজহা উপলক্ষ্যে কয়েকটি স্থানে নতুন করে ডিউটি বন্টন করা হয়েছে। পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের কর্মট যুবকেরা দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রচন্ড ও ভ্যাপসা গরমের মধ্যে ট্রাফিক পুলিশের কনস্টেবল যানজন নিরসনে দিনরাত দায়িত্ব পালন করছেন। তাছাড়া, নাম্বার বিহীন মোটর সাইকেল ও হেলমেট ছাড়া মোটর সাইকেল আরোহীদের জন্য শহরের বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্যোগ চলমান রয়েছেন। উঠতি বয়সের যুবকের বেপরোয়া মোটর সাইকেল চালানো নিয়ন্ত্রন করতে ও উড়ন্ত ছিনতাইকারীদের প্রতিরোধ করতে ট্রাফিক পুলিশের চেকপোষ্ট শহরের বিভিন্ন মানুষের মধ্যে স্বস্তি ফিরছে। তাছাড়া,প্রচন্ড খরার মধ্যে ট্রাফিক পুলিশের দায়িত্ব যশোর বাসীর জন্য স্বস্তি তার কারণ যানজট বিহীন চলাচল।


