স্থানীয় সংবাদ

নগরবাসীর প্রতি সিটি মেয়রের ঈদ শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহীম (আ.) ত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা যুগে যুগে মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য এবং সত্যকে ধারণ করতে উদ্বুদ্ধ করেছে। তিনি কোরবানির এ আদর্শে অনুপ্রাণিত হয়ে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। সিটি মেয়র সকলের সুস্থ-সুন্দর জীবন ও সমৃদ্ধি কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button