স্থানীয় সংবাদ

যশোর বাঘারপাড়ার পল্লীতে নানীকে বেঁধে রেখে নাতনীকে গণধর্ষণ

৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর ব্যুরো ঃ যশোরের বাঘারপাড়ায় উপজেলার এলাকায় নানীকে বেঁধে রেখে নাতনীকে গণধর্ষণের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার নানী বাদী হয়ে নারীর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেছেন। বিচারক (জেলা ও দয়রা জজ) গোলাম কবির অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন বাঘারপাড়ার ওসিকে।
আসামিরা হলো,বাঘারপাড়ার ধুপখালী গ্রামের ওবাইদুল্যাহ, খালেক মন্ডল, কহিনুর, তরিকুল ও মনিরুল।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের সাথে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চললে। গত ৭ জুন সকালে আসামিরা ওই বাড়িতে হামলা করে ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে ওই পরিবার জানতে পারে লুট করা দুইটি সাববক্স গ্রামের ফারুকের বাড়িতে আছে। ১৫ জুন ভোরে নাতনীকে সাথে নিয়ে বাড়ির পাশের মাঠের মধ্যে দিয়ে ফারুকের বাড়িতে যাচ্ছিল তারা। পথিমধ্যে জনৈক খালেকের বাগানের কাছে পৌঁছানো মাত্র আসামিরা তাদের গতিরোধ করে ধরে নিয়ে যায়। এ সময় আসামিরা নাতনীকে ধর্ষণের চেষ্টা করলে নানী বাধা দিলে তাকে মারপিট ও বেধে রাখে এবং গর্ণধর্ষন করে। পরে চিৎকারে লোকজন নারিকলেবাড়িয়া ক্যাম্পের পুলিশ এসে তাদের উদ্ধার ও প্রথমে বাঘারপাড়া পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button