স্থানীয় সংবাদ
নগর আ’লীগের সাধারণ সম্পাদকের সহধর্মিনীর সুস্থ্যতা কামনা নগর যুবলীগের

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা’র সহধর্মিনী শিরীন আক্তার গুরুতর অসুস্থ্য অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ অসুস্থ্য শিরীন আক্তারের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সকল নেতা কর্মীদের নিট শিরীন আক্তারের সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহ তালার নিকট প্রার্থনার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।


