স্থানীয় সংবাদ

বটিয়াঘাটার পল্লীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক এক

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বটিয়াঘাটা থানার পল্লীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে । ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে। সূত্র প্রকাশ, গতকাল বৃহস্পতিবার উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এলাকার এক গৃহবধূকে মিজান শেখের নারী লোভী লম্পট পুত্র আবুজার শেখ শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। অভিযোগের সূত্র ধরে পুলিশ তদন্ত নামে। এক পর্যায়ে ভান্ডারকোট পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ধর্ষণকারীকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে বটিয়াঘাটা থানায় নারী শিশু নির্যাতন ধর্ষণ আইনে মামলা হয়েছে। মামলা নাম্বার ১৫। থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন, আসামিকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button