নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রামের রাউজানের ডাবুয়া ইউনিয়নে রানী বালা নাথ (৪৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ৭ নম্বর ওয়ার্ডের সুরঙ্গা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। রানী বালা স্থানীয় স্বজন কান্তি নাথের মেয়ে। পুলিশ জানায়, রানী বালার বড় ছেলে স্ত্রীকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন। সেখান থেকে ভোর ৪টায় বাড়িতে ফিরে এসে মাকে ডাকাডাকি করলে কোন শব্দ না পেয়ে দরজা ভাঙেন। এরপর দেখতে পান মা ঘরের সিলিংয়ের সাথে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঠাও চালকের মৃত্যুঃ এদিকে চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পাঠাও চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩ টায় সল্টগোলা ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন। তিনি জানান, পন্যবাহী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করছি নিহত লোকটি পাঠাওয়ের মাধ্যমে যাত্রী পরিবহন করতেন।



