নগরীতে গাঁজা ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- সাচিবুনিযার মোহাম্মাদ আলীর ছেলে আজিজুর রহমান হাসান(২৪), আরাফাত আবাসিক প্রকল্প এরাকার মৃত: খলিল গাজীর ছেলে ইসমাইল হোসেন(২৪), ৩নং কাশেমনগর সড়কের লিয়াকত আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম ওরফে সুমন(৩৯), দেয়ানা মধ্যপাড়ার জাফর শেখের ছেলে মোঃ নুর হাদি(১৯), শিরোমণির মৃত: নাঈম মোড়লের ছেলে ইমামুল হোসেন জুয়েল(২২), আড়ংঘাটা মোড়ল পাড়ার মৃত: আঃ হানিফ শেখের ছেলে রব্বানী শেখ রুবেল(৩২)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩৬৫ গ্রাম গাঁজা এবং ৬২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।


