খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

খবর বিজ্ঞপ্তিঃ ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল, দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫জুলাই) বিকাল তিনটায় নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইসলাম,দেশ প্রিয় জনতা ও সর্বস্তরের নেতা কর্মীদেরকে সমাবেশ ও সফল করার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
এছাড়াও আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর ডাক বাংলার মোড়, পিকচার প্যালেস মোড়, হেলাতলা, ক্লে রোড, বড় বাজার, শিববাড়ি মোড়, ময়লা পাতার মোড়, নিরালার মোড়, নিউমার্কেট এলাকা, গল্লামারি এলাকা, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, বয়রা বাজার, খালিশপুরের নতুন রাস্তা, গোয়ালখালী, চিত্রালি বাজার, বিআইডিসি রোড, দৌলতপুরের বেবি স্টান্ড, দৌলতপুর বাজার, ঈদগা, শহীদ মিনার চত্বর, বিএল কলেজ রোড,খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট, শিরোমনি, আড়ংঘাটা, হরিণটানা, লবণচরা, রুপসা, দিঘলিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলা সহ বিভিন্ন স্থানে মাইক প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।


