স্থানীয় সংবাদ

নগরীতে যুবলীগ নেতা খুন

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় এবার খুনের শিকার খুলনা নগরীর ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন (৪৫)। সোমবার রাত সাড়ে ৯টায় নগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। আলামিনের নামে খুলনা সদর থানায় হত্যা মাদকসহ ১০টি মামলা চলমান। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখ এর ছেলে আলামিন (৪৫) রাত ৯টার দিকে ঐ এলাকার মুন্নার গ্যারেজে এসে বসলে কয়েকজন দুবৃত্ত তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, আলামিন এর বাড়ি পূর্ববানিয়াখামার এলাকায় মুন্নার গ্যারেজে এসে বসা মাত্র দুবৃত্তরা কুপিয়ে যখম করে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । আলামিনের নামে খুলনা সদর থানায় হত্যা মাদকসহ ১০টি মামলা চলমান রয়েছে। কিছুদিন আগে আলামিন মাদক মামলায় খুলনা সদর থানায় গ্রেফতার হয়েছিলো। উল্লেখ্য, এর আগে গত শনিবার রাতে খুলনায় ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারম্যানরবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করে দুবৃত্তরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button