জাতীয় সংবাদ

২২৩ স্থানীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

প্রবাহ রিপোর্ট : স্থানীয় সরকারের ২২৩টি পদে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ হচ্ছে আজ বৃহস্পতিবার। রিটার্নিং কর্মকর্তারা অফিস চলাকালীন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন। গতকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী ২৭ জুলাই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এদিন বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযাযী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গতকাল বুধবার, মনোনয়নপত্র বাছাই হয়েছে ৫ জুলাই। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ছিল ৬ থেকে ৮ জুলাই। আর আপিল নিষ্পত্তি হয়েছে ৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের (শেষ সময় ১০ জুলাই) কার্যক্রম চলছে। তাই প্রার্থী সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। প্রতীক বরাদ্দ ১১ জুলাই। আর ভোটগ্রহণ ২৭ জুলাই। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button