শহীদ ইকবাল বিথারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শঙ্খ মার্কেট দোকান মালিক সমিতির দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল শুক্রবার বাদ আসর শামিম স্কয়ার মার্কেট আজমেরী জামে মসজিদে শামিম স্কায়ার শঙ্খ মার্কেট দোকান মালিক সমিতির সাবেক সভাপতি,যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথারের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় মার্কেট কমিটির পক্ষ থেকে। দোয়া পরিচালনা করেন আজমেরী জামে মসজিদের মোয়াজ্জেন মোঃ খন্দকার আব্দুল্লাহ।
শামিম স্কয়ার শঙ্খ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সাধারণ সম্পাদক মোঃ নেয়ামুল হোসেন কচি, সহ-সভাপতি মান্নান খান, বাবু রনজিৎ কুমার ঘোষ, হাফেজ মোঃ শামীম, যুগা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, কোষাধক্ষ্য অরুণ সাহা, সদস্যবৃন্দ গফফার মোড়ল, রাজু গোপাল সাহা, মোঃ কামাল হোসেন, মোঃ মাহবুব হোসেন, মোহাম্মদ সংগ্রাম, মোঃ হুমায়ুন কবিরসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।



