খুলনা স্টেডিয়ামে ‘অলিম্পিক ডে’ র্যালী অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ ১৩ জুলাই শনিবার সকাল ৭টা৩০ মিনিটে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘অলিম্পিক ডে’ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত। অলিম্পিক পতাকা উত্তোলন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মীর আলিফ রেজা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ। খুলনা স্টেডিয়াম হতে অলিম্পিক ডে’র বর্ণাঢ্য র্যালী নগরীর বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে পিকচার প্যালেস মোড় ও থানার মোড় ঘুরে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালীতে অংশগ্রহণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুনসুর আজাদ, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, যুগ্ম সম্পাদক হাসান জহির মুকুল, খুলনা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক জি এম রেজাউল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম, পারভীন রহমান, ইমতিয়াজ হোসেন পিলু, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত দ্রুততম মানবী সুলতানা পারভীন লাভলী, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, মহিলা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদিকা নাহিদা রহমান, বিভাগীয় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ফিরোজা বানু, সুইমিং কোচ শারমীন আক্তার রুপা, হেমায়েত উল্লাহ, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় সেলিম আহমেদ, ক্রিকেট খেলোয়াড় ঝুমুর আক্তারসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ।



