স্থানীয় সংবাদ

দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির দোয়া

# পল্লী বন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকী #

খবর বিজ্ঞপ্তিঃ গতকাল ১৪ই জুলাই,সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লী বন্ধু মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠন স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় পল্লী বন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দিঘলিয়ার দেয়াড়া গুচ্ছগ্রামের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঐ কর্মসূচীতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলার জাতীয় যুব সংহতির সভাপতি ডা: সৈয়দ আবুল কাসেম। প্রধান অতিথীর বক্তব্যে ডা: সৈয়দ আবুল কাসেম বলেন “পল্লী বন্ধু মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ ১৯৮২ সালের ২৩ মার্চ বাংলাদেশের ক্ষমতা গ্রহন করেন এবং ১৯৯০ সালে শাহাবুদ্দিন আহমেদ এর কাছে ক্ষমতা অর্পন করেন। এই ৯ বছরে তিনি দেশের ব্যপক ইন্নয়ন সাধন করেন। ” বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এস এম এরশাদুজ্জামান ডলার কেন্দ্রীয় কমিটির সদস্য জাতীয় পার্টি ও সিনিয়র সহ সভাপতি জাতীয় যুব সংহতি খুলনা জেলা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আকলিমা বেগম, সাবেক মহিলা সদস্য দিঘলিয়া ৪,৫,৬ নং ওয়ার্ড। সভাপতিত্ব করেন ডা: শাহাদত হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টি। সঞ্চালনা করেন সরদার মো: জিয়াউল হক সাধারণ সম্পাদক দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টি। স্মরণসভায় আলোচনাকরেন, সাংবাদিক ও কলামিসট শেখ আবু আসলাম বাবু। সৈয়দ মিরাজ হোসেন আহবায়ক দিঘলিয়া ইউনিয়ন জাতীয় পার্টি। মো: আবু কাছেদ মোল্যা,মো: রেজাউল করিম, মো: আনিসুর রহমান, মো: ছিদ্দিকুর রহমান, মো: আসলাম শেখ, জাকির হোসেন খান, বেনজীর আহমেদ মুকুল, আ: সালাম মো: মোরশেদ, মো: সোহেল শিকদার, মো: ওলিয়ার, রাজিব, লিটু, টিটু, সাইফুল, লিটন, মিন্টু, জলিল, জিবন, সাইদ, ওসমান, প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button