স্থানীয় সংবাদ
ইয়াবা ও গাঁজা বিক্রিকালে এক নারী যশোরে গ্রেফতার

যশোর ব্যুরো ঃ শহরের মুজিব সড়কস্থ রেলগেট সংলগ্ন এলাকায় বুধবার রাতে ইয়াবা ও গাঁজা বেচাকেনার অভিযোগে মোছাঃ শাহানা খাতুন (৫০) নামে এক নারী বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শহরের ষষ্টিতলা এলাকার মৃত হারুন কাজীর মেয়ে ও মৃত কাজী আক্তার হোসেনের স্ত্রী। চাঁচড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে,ফাঁড়ির এক এসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৮ টার সময় মৃুুজিব সড়ক রেলগেট সংলগ্ন কপোতাক্ষ সিকিউরিটি সার্ভিসের গেটের সামনে অভিযান চালিয়ে উক্ত নারীকে গ্রেফতার করে। এসময় তার দখলে থাকা ৪০পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে রাতেই কোতয়ালি থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



