জাতীয় সংবাদ

কুমিল্লায় সোমবারের সহিংসতায় নিহত ১১

প্রবাহ রিপোর্ট : কুমিল্লায় গত সোমবারের সহিংসতায় দুই পুলিশ সদস্যসহ ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পিটুনিতে কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্যসহ চারজন, গুলিতে এক যুবক এবং ছয়জন মারা গেছেন আগুনে পুড়ে। গত সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা সহিংসতায় মৃত্যু হয় তাদের। নিহতরা হলেন- তিতাস থানার উপপরিদর্শক রেজাউল করীম ও কনস্টেবল মাইন উদ্দিন, দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাবু মিয়া (২১), কুমিল্লা নগরের তালপুকুরপাড়ের সামি, অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান (২২), রনি (১৬) ও মহিন (১৭)। চৌদ্দগ্রামে নিহত যুবকের নাম জানা যায়নি। এসব ঘটনায় কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধসহ অনেকে আহত হন। গতকাল মঙ্গলবার তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার লাশগুলো দাফন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button