সংকটকালিন সময় কেসিসির নয় পদে রদবদল

স্টাফ রিপোর্টারঃ সংকটকালিন অবস্থায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নয়টি পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম স্বাক্ষরিত অফিস আদেশে এ রদ বদল করা হয়। দাপ্তরিক কাজের স্বার্থে এ রদ বদল করা হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। বদলকৃত কর্মচারিরা হলেন, চীফ প্লানিং অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা আবির উল জব্বারকে চীফ প্লানিং অফিসার পদে, সহকারি কনজারভেন্সী অফিসার মোল্লা মারুফ রশিদকে সহকারি প্রশাসনিক কর্মকর্তা পদে, সহকারি কনজারভেন্সী অফিসার শেখ হাফিজুর রহমানকে করধার্য শাখার চীফ এ্যাসেসর পদে, ২নং ওয়ার্ড কনজারভেন্সী সুপারভাইজার খান হাবিবুর রহমানকে লাইসেন্স অফিসার (যানবাহন) পদে, পাবলিক হলের সুপারিনডেন্ট মনিরুজ্জামান রহিমকে সিনিয়র লাইসেন্স অফিসার (এসএলও) পদে, কনজারভেন্সী শাখার নি¤œমান সহকারি নাজমুল হক মুকুলকে করধার্য শাখার সুপারিনটেনডেন্ট পদে, সিনিয়র লাইসেন্স অফিসার (এসএলও) ফারুখ হোসেন তালুকদারকে সহকারি কনজারভেন্সী অফিসার পদে, করধার্য শাখার সুপারিনটেনডেন্ট শামীমুর রহমানকে সহকারি কনজারভেন্সী অফিসার পদে এবং লাইসেন্স অফিসার (যানবাহন) রবিউল আলমকে কর আদায় শাখার ডিমান্ড সহকারি পদে বদলী করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়।



