স্থানীয় সংবাদ
রূপসায় শিক্ষার্থীদের মাঝে বিএনপি’র ছাতা বিতরণ

স্টাফ রিপোর্টার: শৃঙ্খলা বাস্তবায়ন কারী বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। শনিবার (১০আগষ্ট) দুপুরে পূর্ব রূপসা ঘাট চত্ত্বরে রূপসা উপজেলা বিএনপি ও ৩নং নৈহাটী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. দিদারুল ইসলাম দিদার, মো. আমিনুল ইসলাম তারেক, মো. ইউনুস গাজী, মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন, কবির শেখ, মাহফুজুর রহমান, রমিজ উদ্দিন, আলী আকবর রাজু, আল আমিন, মীর মাসুদ, শহিদ শেখ, মাসুম বিল্লাহ সুমন, সুমন শেখ প্রমুখ।


