স্থানীয় সংবাদ

শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করলো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ

স্টাফ রিপোর্টার ঃ শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় কর্ম-বিরতির পরে কাজ শুরু করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ । ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬ খুলনা জোন, খুলনার পুলিশ সদস্যরা নিয়মিত ডিউটিতে নিয়োজিত আছে। ১২ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ খুলনা জোন, খুলনার পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুজ্জামান ফকির সঙ্গীয় ফোর্সসহ শিল্পাঞ্চল এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে। পুলিশ সদস্যরা মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে। শিল্প এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ২টি মোবাইল পার্টি তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button