স্থানীয় সংবাদ
শিক্ষার্থীদের দেশ গড়ার কর্মকান্ডে সহযোগিতা করার আহবান জানালো জেলা জাপা

খবর বিজ্ঞপ্তিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের তাদের দেশ গড়ার মহৎ কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা জাপা নেতৃবৃন্দ। বিবৃতি নেতৃবৃন্দ বলেন, দেশ সুন্দর করতে শিক্ষার্থীরা যে কাজটি করছে প্রশাসনসহ সকলের সহযোগিতা করা জরুরী। তারা দেশের দুর্নীতি সমূলে উৎপাটন করতে কাজ করছে। এটা যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে ভবিষ্যত প্রজন্মের জন্য সুখবর। দুর্নীতিমুক্ত ও স্বজনপ্রীতিমুক্ত স্বনির্ভর একটি দেশ গড়তে পারবে এ প্রজন্ম। বিবৃতিদাতারা হলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, সাঃ সম্পাদক এম হাদিউজ্জামান, সহ-সভাপতি আলহাজ্ব ইসমাইল খান টিপু, ফরহাদ আহমেদ, সুলতান মাহমুদ, রহমাতুল্লাহ প্রমূখ।



