বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ শিমুলের পরিবারের পাশে

দুষ্কৃতিকারীদের হামলায় আহত কোটা আন্দোলন যোদ্ধা শিমুল
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ দুষ্কৃতিকারীদের হামলায় আহত কোটা আন্দোলনের সম্মুখ যোদ্ধা শিমুল ও সাংবাদিক এম এ শফির পরিবারের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট ও আড়ংঘাটা থানার নেতৃবৃন্দ। বুধবার রাতে নেতৃবৃন্দ আড়ংঘাটা থানাধিন খানাবাড়ী শিমুলের বাসভবনে তারা যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট ও আড়ংঘাটা থানার নেতৃবৃন্দ আহত শিমুলের পরিবারের খোজখবর নেন এবং হামলাকারীদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শতশত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব যে কতিপয় ব্যক্তির জন্য ম্লান হয়ে না যায় সে বিষয়ে বর্তমান প্রশাসন সহ সকলকে নজর রাখতে হবে। তারা হামলা ও ভাংচুরের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়েটের নেতৃবৃন্দের মধ্যে সাগর হোসেন, সাজ্জাত হোসেন ফরহাদ, মুশফিক মাহমুদ, রাইয়ান শারিকুল, ওমর ফারুক, আড়ংঘাটা থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোঃ রায়হান হক, বিল্লাল হোসেন স্বপন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান ইমন, মোঃ শান্তসহ কুয়েট ও আড়ংঘাটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃনৃন্দ উপস্থিত ছিলেন।


