খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহমেদকে অপসারণের দাবীতে মানববন্ধন

# ঘুষ বানিজ্য-দুর্নীতি ও অনিয়মের অভিযোগে #
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে বিপ্লবের পর মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগী জামির মালকগণ। দূর্নীতিবাজ এই কর্মকর্তাসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বর্ক ব্যবস্থা গ্রহণ এবং সর্বজন স্বীকৃত এই সেটেলমেন্ট অফিসার রাজিব আহমেদ কে অপসারণের দাবীতে মানববন্ধন করেছে সাতক্ষীরা তালা থানার ভুক্তভোগী জমির মালিকগণ। ১৮ আগস্ট তালা বাজার ডাকবাংলো মোড়ে দুপুর ১টায় ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী জমির মালিকগণ এ মানববন্ধন করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন, খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা রাজিব আহমেদ ও সহকারী কর্মকর্তাসহ অফিসের ৪/৫ জনের বিরুদ্ধে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, ২০২৪ এর জুলাই মাসে সাতক্ষীরা তালা থানার কুমিরা মৌজার রুহুল আমিন গং ভুক্তভোগীদের ৩টি মামলা যার মিস কেস নং ৭০২/২৪ ,৬৭২/২৪ ও ৮৬৯/২৪ সহ আরো বিভিন্ন মামলার প্রিন্ট পর্চা বিতরনের পর জরিপের ৫৩৩ ধারাকে পুজি করে ক্ষমতার অপব্যবহার , দুর্ণীতি , অনিয়ম আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যক্তিগত লাভবান হওয়ার উদ্দেশ্যে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহম্মেদ ও তার পেশকার বাবুনাথ এবং তাদের সহযোগী মহুরী নামধারী দালাল দেওয়ানীপাড়া গ্রামের আকবার আলী মাহমুদ , নলতা গ্রামের সাইদুর রহমান সরদার, মোহানদী বাজারের আজিজুর রহমান আজিজ সহ কতিপয় দালারেরা বর্তমানে তালা উপজেলা ১৪ টি মৌজা গেজেটে পাঠানোর আগে গ্রামে গ্রামে ঘুরে যে সমস্ত ব্যক্তিরা মাঠ জরিপ থেকে শুরু করে ৩১ ধারা পর্যন্ত রেকর্ড পাইনি নিঃশর্তবান দখলবিহীন জালজালিয়াতি তঞ্চকী সৃষ্টি করিয়া খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহমেদের সাথে কয়েক লক্ষ টাকা প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ বাণিজ্য করে চুক্তির মাধ্যমে প্রকৃত জমির মালিকদের শুনানীর নামে প্রতারণ করে আসছে। দীর্ঘদিন ধরে তিনি নিজেই অফিসের কর্মকর্তাসহ একটি সিন্ডিকেটের মাধ্যমে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে রায় লিখে সাধারণ মানুষকে হয়রানী করে বিপদে ফেলেন। মানববন্ধনে ভুক্তভোগীরা ভূমি মন্ত্রণালয়ের সংশি¬ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ দুর্নীতি দমন কমিশনের সুদৃষ্টি কামনা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে রাজীব আহমেদকে অপসারণ এবং তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থার দাবি জানান। একই সাথে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকগণের রায় বাতিল করে পুনরায় তদন্ত করে স্ব স্ব ভূমি মালিকগণের সুবিচার পাওয়ার সুব্যবস্থা করিতে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সহ এলাকাবাসী। এব্যাপারে রাজিব আহমেদের নিকট মুঠোফোনে জানতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।



