ভিডিপি-টিডিপি, ইউনিয়ন দলনেতাদের জাতীয়করণের দাবিতে স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টারঃ ভিডিপি-টিডিপি, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত-দলনেত্রীদের জাতীয়করণের লক্ষে চালক খুলনা রেঞ্জ খুলনার উপ-মহাপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাব্বীর মাধ্যমে মহা-পরিচালক (বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার সকালে এ স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে ৬ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হচ্ছে, চাকুরি জাতীয়করণ, পোশাকের বৈষম্য দূরকরণ, দল নেতা নেত্রীদের নামে কক্ষ বরাদ্দকরণ, নীতিমালা অনুযায়ী রেশনের ব্যবস্থা করা, অসৎ ও দুর্নীতিবাজ অফিসারদের বহিস্কার করা ও তাদের বেতন জাতীয় স্কেলভুক্ত করা। এ সময় উপস্থিত ছিলেন দল নেতা মোঃ মাহাবুবুল হক, মোঃ আল আমিন, সোহাগ তালুকদার, রাহাত হাওলাদার, শফিকুজ্জামান, মেহেদী হাসান, রিপন শেখ,রহিমা আক্তার মনি, নুরজাহান আক্তার পাপিয়া, শহিদুজ্জামান,শিউলি বেগম, মৃন্ময় মন্ডল, মোস্তফা কামাল প্রমূখ।


