স্থানীয় সংবাদ

শ্রমিক জনসভা আগামিকাল

বেসরকারী জুট মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের দাবি

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনার ব্যক্তিমালিকানাধীন মহসেন , সোনালী, এ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স, হুগলী বিস্কুট কোঃ সহ সকল মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ , বছরের পর বছর মিল বন্ধ রেখে জেলা প্রশাসকের সিদ্ধান্ত অমান্য করে মালিকপক্ষের সাথে আতাত করে রাজনৈতিক নেতা ও সিবিএ নেতাদের সহযোগিতায় রাতের আধারে মিল থেকে মিলের ম্যাশিনারিজ সহ সকল মালামাল মালিকপক্ষ বের করে বিক্রয় করে দেওয়ার সাথে জড়িত সেকল রাজনৈতিক নেতা ও অসাধু সিবিএ নেতাদের অতিদ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে আগামিকাল শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে এদিকে জনসভা সফলের লক্ষে গতকাল বিকাল ৪ টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান। এছাড়ও বিভিন্ন জুট মিলের শ্রমিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button