ইসলামী ব্যাংক ফুলতলা বাজার এসএমই/কৃষি শাখায় গাছের চারা বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ “বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারন করে ২০ আগস্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফুলতলা বাজার এসএমই/কৃষি শাখায় অনুষ্ঠিত হয় “বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৪”। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যক্ষ মোঃ গাউছুল আজম হাদী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ফার্স্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ রুহুল আজাদ। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ আরিফুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহীম। এ ছাড়া ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণও বক্তব্য রাখেন। বাংলাদেশ সরকারের বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৪ ইং এর সঙ্গে মিল রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সমগ্র দেশে ২ লাখ গাছের চারা বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে হিসেবে অত্র শাখা ২ হাজার ৮শ গাছের চারা বিতরণ করেন



