জাতীয় সংবাদ

মগবাজার ফ্লাইওভার থেকে নারীর লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪৫) এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাতিরঝিল থানার এসআই মো. সুমন হোসেন জানান, গত বুধবার রাতে খবর পেয়ে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। তার পরনের পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির। তবু তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button