স্থানীয় সংবাদ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ খুলনা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালন করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় রূপসা আইচগাতি বারপূনের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ হামলাকারী মনি বেগম ও তার ছেলে তারেককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল খলিফা । মানববন্ধনে উপস্থিত ছিলেন কন্ট্রাক্টর সামসুর রহমান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান হেলাল সহ সভাপতি মোঃ ইকবাল শেখ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button