জাতীয় সংবাদ

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী আবদুল হাফিজ

প্রবাহ রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ। প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন তিনি। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা এই নিয়োগ দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বিশেষ সহকারী হিসেবে আবদুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button