স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় সুরখালী গঙ্গারামপুর ও সদর ইউনিয়ন বিএনপির পুর্নাঙ্গ কমিটি গঠন

রাশেদ কামাল সভাপতি ও মাসুদুজ্জামানকে সাধারণ সম্পাদক

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলার ৩ টি ইউনিয়ন বিএনপি পুনাঙ্গ কমিটি ঘোষণা করেছে উপজেলা কমিটি। শনিবার সকালে সুরখালী ইউনিয়নে রাশেদ কামাল সভাপতি ও মাসুদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। একই দিন গঙ্গারামপুর ইউনিয়নে ওলিয়ার শেখকে সভাপতি ও মোঃ এরশাদ শেখকে সাধারণ সম্পাদক এবং দেব প্রসাদ মন্ডল সাংগঠনিক সম্পাদক,মোঃ জাহাঙ্গীর হাওলাদার সহ সভাপতি করে ৮৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। অন্য দিকে একই দিনে বটিয়াঘাটা ইউনিয়নে মোল্লা ইমরান আহম্মেদকে সভাপতি ও পলাশ মহালদারকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন। বটিয়াঘাটা উপজেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক মোঃ এজাজুর রহমান শামিম ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন এই তিনটি ইউনিয়ন বিএনপি কমিটির অনুমোদন দেন। বাকি জলমা,বালিয়াডাঙ্গা, ভান্ডারকোট ও আমিরপুর ইউনিয়ন বিএনপির কমিটি আগামী ৮/১০ দিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানান,উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button