এবার শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন কেসিসির ভেটেরিনারি অফিসার

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস এবার শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। গত ২৫ আগস্ট কেসিসির শুদ্ধাচার পুরস্কারের জন্য গঠিত যাচাই বাচাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ০২-০৯ গ্রেডভুক্ত কর্মচারীগণের মধ্য থেকে তিনি নির্বাচিত হন। এছাড়া ১০-১৬ গ্রেডভুক্ত কর্মচারিগণের মধ্য থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরের নি¤œমান সহকারি বর্তমানে গোপনীয় সহকারি হিসেবে কর্মরত মোঃ মিজানুর রহমান এবং ১৭-২০ গ্রেডভুক্ত কর্মচারীগণের মধ্য থেকে জনস্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক মোঃ আঃ রহমানকে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। শুদ্ধাচার পুরস্কার স্বরূপ একটি সনদপত্র, ক্রেস ও বিধি অনুযায়ী প্রত্যেককে তার এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। গত ২৫ আগস্ট কেসিসির প্রধান নির্বাহী লস্কর তাজুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।



