স্থানীয় সংবাদ

কেএমপির পুলিশ কমিশনারসহ দু’ কর্মকর্তা অবসরে

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার) সরকারি চাকুরি থেকে অবসর প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত গত ২৭ আগস্ট অফিস আদেশে এ ঘোষণা দেয়া হয়েছে। ওই অফিস আদেশে বলা হয়েছে, সরকারি চাকুরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকুরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। একই আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামকে চাকুরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button