স্থানীয় সংবাদ

আশাশুনিতে ৯ বছর অনাদায়ী টাকা আদায়ে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ আশাশুনিতে দীর্ঘ নয় বছরে টাকা আদায়ে ব্যর্থ এনজিও কর্মকর্তা মোছাদ্দেক হোসেন টাকা আদায় করতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে প্রকাশ, আশাশুনি গ্রামের মৃত গনি সরদারের ছেলে এনজিও কর্মকর্তা মোছাদ্দেক হোসেন, শ্রীকলস গ্রামের কবির হোসেন ও পলাশপোল সাকিনের নুরুল হককে এনজিও সদস্য হিসাবে ২০১৫ সালে ৪৮ হাজার টাকা ঋণ প্রদান করেন। প্রতি বছরে ৮০০০ টাকা লাভে দেওয়া ঋণ দীর্ঘ ৯ বছরে পরিশোধ না করায় বারবার তাগাদা করেও ব্যর্থ হন। বর্তমানে ঋণ আসলে ১ লক্ষ ২০ হাজার টাকা পাওনা হয়েছে। এছাড়া সমিতির হিসাব বাদেও শর্ত সাপেক্ষে নগদে ৭০ হাজার টাকা নিয়েছেন। টাকা লেনদেনের রেকর্ড তার কাছে রয়েছে বলে তিনি জানান। পরবর্তীতে বালি ও ইট বাবদ আরও ২০ হাজার টাকা নিয়েছেন। রফিকুল রোড এ্যাকসিডেন্টে মারা গেলে কবির রফিকুলের পরিবারের কাছ থেকে বাদীর পাওনা টাকা লেদ মেশিন বিক্রী করে আদায় করে নেয়। বাদী তার দীর্ঘদিনের পাওনা টাকা ফিরে পেতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button