স্থানীয় সংবাদ

আফিল গেটে ট্রেনে কেটে মটরসাইকেল আরোহীর মৃত্যু

আটরা গিলাতলা প্রতিনিধিঃ খানজাহান আলী থানার আফিলগেট রেলক্রসিং এ গতকাল বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানিয়রা জানান আফিল গেট রেল ক্রসিং এ খুলনা থেকে সৈয়দপুর গামী রূপসা ট্রেন এর সাথে ও মাগুরা শালিকা নিবাসী বিজয় সরকার (৩৫) মোটরসাইকেল (মাগুরা হ-১২ ৯২ ৮৪) নিয়ে পার হওয়ার সময় ট্রেনের সাথে দুর্ঘটনা ঘটে এবং ঘটনা স্থলে বিজয় সরকার মৃত্যুবরণ করে। পরে খবর পেয়ে রেলওয়ে ও সিআইডি পুলিশ ঘটনা স্থানে আসে । বিজয় সরকার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরী করেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button