স্থানীয় সংবাদ

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির কর্মী সভা গতকাল বিকাল ৫ টায় ৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল। এ সময় বক্তৃতা করেন বিএনপি নেতা মোল্লা লোকমান হোসেন, আজগার আলী, মিয়া এমলাক হোসেন , খলিরুর রহমান, আলহাজ¦ আল আমিন, লিটন মেম্বার, সাহেব আলী, সিরাজুল ইসলাম, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ , মোঃ হাদিউজ্জামান, লিমন মোল্লা, ওহীদ , মোঃ মোস্তফা, মোঃ ইদ্রিস আলী, মোঃ ইউনুছ আলী, আতিকুল ইসলাম , জাহিদ, তাজিম, মুসা, হেলাল মাষ্টার, সাইফুল, আঃ রাজ্জাক, কামরুল, আশরাফুল, রবি, কামাল মোল্লা, সুমন , মেছার প্রমুখ। সভা থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা দখলবাজ ও লুটতারাজ করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button